1. lawyermanik@gmail.com : legalaidbd :
February 13, 2026, 7:31 am

করপোরেট কর পরিশোধে নতুন সুবিধা এনেছে বিকাশ

  • Update Time : Monday, January 12, 2026
  • 149 Time View

করপোরেট কর পরিশোধে এখন বিকাশে নতুন সুবিধা এসেছে। জাতীয় রাজস্ব বোর্ড (NBR) মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) bKash-এর সঙ্গে ইন্টিগ্রেশন করে বড় অঙ্কের কর, ভ্যাট ও উৎসে কর ডিজিটালি পরিশোধের ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু করেছে। এটা করদাতাদের জন্য সময়, ব্যয় ও ঝামেলা অনেক কমিয়ে দেবে। করপোরেট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এখন যেকোনো স্থান থেকে সহজে শুল্ক-কর ও অন্যান্য সরকারি মাশুল পরিশোধ করতে পারবে। সম্প্রতি ‘করপোরেট ভ্যাট-ট্যাক্স পেমেন্ট সলিউশন’ নামে এই সেবা নিয়ে এসেছে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) বিকাশ। করপোরেট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এখন যেকোনো স্থান থেকে সহজে শুল্ক-কর ও অন্যান্য সরকারি মাশুল পরিশোধ করতে পারবে। সম্প্রতি ‘করপোরেট ভ্যাট-ট্যাক্স পেমেন্ট সলিউশন’ নামে এই সেবা নিয়ে এসেছে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) বিকাশ।

নতুন এই সেবার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তাদের ব্যাংক হিসাব বা ডিসবার্সমেন্ট ওয়ালেট থেকে কোনো খরচ ছাড়াই বিকাশের বিশেষ মার্চেন্ট ওয়ালেটে অর্থ স্থানান্তর করতে পারবে। অর্থাৎ বিকাশ ব্যবহার করে ই-টিডিএস থেকে এ-চালানের মাধ্যমে বড় পরিমাণ অর্থের লেনদেন করতে পারবে কোম্পানিগুলো। ফলে ব্যাংকের শাখায় গিয়ে দীর্ঘ প্রক্রিয়া ও নির্দিষ্ট সময়ের মধ্যে কর পরিশোধের ঝামেলা এড়ানো যাবে।

নির্ভুল আয়কর রিটার্ন দাখিল করতে NBR তালিকাভুক্ত
কর আইনজীবীর পরামর্শ নিন। মানিক দাস, কর আইনজীবী

 নতুন সুবিধার মূল পয়েন্টগুলো:

1. বড় অঙ্কের কর ও পরিশোধ করা যাবে MFS-এ:
আগে MFS-এর মাধ্যমে ছোট পরিমাণ কর পরিশোধ করা যেত, কিন্তু এখন উচ্চমূল্যমান (large value) করও পরিশোধ করা সম্ভব হচ্ছে bKash-এর মাধ্যমে।

2. সম্পূর্ণ অনলাইনে কর পরিশোধ:
বিকাশের online merchant wallet ব্যবহার করে কর, উৎসে কর (TDS) এবং ভ্যাট (VAT) পরিশোধ পুরোপুরি ডিজিটালভাবে করা যাবে  আর ব্যাঙ্কে গিয়ে পে-অর্ডার করার প্রয়োজন নেই।

3. সময় ও খরচ উভয়ই কমবে:
NBR বলেন, এই ডিজিটাল পদ্ধতি লেনদেন দ্রুত, স্বচ্ছ ও নিরাপদ এবং করদাতাদের জন্য সময় ও ব্যয়ে বড় রিয়েল-ওয়ার্ল্ড সুবিধা দেবে।

4. কোন প্ল্যাটফর্মে কাজ করবে?
প্রাথমিকভাবে bKash-এর মাধ্যমে সফল “trial” বা পাইলট লেনদেনগুলো সম্পন্ন হয়েছে, যেখানে বকেয়া TDS ও VAT করও পরিশোধ করা হয়েছে। ভবিষ্যতে অন্যান্য লাইসেন্সধারী এমএফএস প্রদানকারীরাও সেবা দিতে পারে।

5. কোন কর দেইতে পারবে?
এখন থেকে MFS-এর মাধ্যমে
উৎসে কর (Tax Deducted at Source – TDS)
ভ্যাট (VAT)
যেকোনো বড় পরিমাণ কর্পোরেট কর
পরিশোধ করা যাবে সহজভাবে।

সুবিধা সংক্ষেপে

ব্যাঙ্ক ফিজিক্যাল ভিজিটের ঝামেলা নেই
সময় বাঁচে
ডিজিটাল রসিদ ও রেকর্ড সহজে পাওয়া যায়
বড় অঙ্কেও নিরাপদে পেমেন্ট করা যায়

করপরিশোধ আরও স্বচ্ছ ও দ্রুত হয়

নির্ভুল আয়কর রিটার্ন দাখিল করতে NBR তালিকাভুক্ত
কর আইনজীবীর পরামর্শ নিন। মানিক দাস, কর আইনজীবী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2017 LegalAidBD
Theme Customized By BreakingNews
WhatsApp